চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের
কলম হতে,
বাংলাদেশ আবাসন খাতের সংকট নিরসনে হাউজিং কমিশন গঠনের প্রভাব সংবলিত একটি গবেষনা প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক প্রতিবেদনে জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়নের বিষয়টি তুলে ধরে সংস্থাটি বলেছে বর্তমানে প্রতি বছর ৪ লক্ষ ৩২ হাজার নতুন আবাসন ইউনিট দরকার এর সঙ্গে পাল্লা দিয়ে আবাসন নির্মাণ যদি না হয় তবে শহর গুলো হয়ে যাবে অপরিতাক্ত ঘরবাড়ি, ঝুপড়ি আর বস্তির কেন্দ্র বিন্দু, সাধারন মানুষের আবাসন সংক্রান্ত এই বঞ্চনা মাথায় রেখে গার্ডিয়ান ভেঞ্চার লিঃ ২০১০ সালে দৃঢ়তার সাথে মোকাবেলা করে নব উদ্যেমে উদ্দীপ্ত হয়ে শুরু করে একের পর এক বড় বড় প্রকল্প। এভাবে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে গার্ডিয়ান ভেঞ্চার লিঃ এর প্রকল্পের সংখ্যা বাড়তে থাকে এবং ২০১০ সালে কোম্পানী রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ বা REHAB এর সদস্য পদ লাভ করে।
বর্তমানে খিলক্ষেত (নিকুঞ্জ),উত্তরা(কামাড়পাড়া),ধানমন্ডি (কলাবাগান),পান্থপথ এ গার্ডিয়ান ভেঞ্চার লিঃ নতুন আঙ্গিকে গড়ে তুলেছে নান্দনিক ডিজাইনের বিলাশবহুল স্থাপনা। গার্ডিয়ান ভেঞ্চার লিঃ এ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একদল নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী। প্রাচ্য পাশ্চাত্যের স্থাপত্য শৈলীর সমন্বয়ে স্থপতিগণ তৈরী করেছেন প্রকল্পের পরিবেশ বান্ধব ডিজাইন। আর প্রকৌশলীগন তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে গড়ে তুলেছেন ঝুঁকিহীন নিরাপদ বাসস্থান। আর ব্যবস্থাপকগণ কোম্পানীর সকল বিভাগের কাজের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন কোম্পানীর সকল কার্যক্রম।উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গার্ডিয়ান ভেঞ্চার লিঃ আমাদের দেশের সকল প্রান্তে ডুপ্লেক্স বাড়ি, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডেকোরেশন, কমার্শিয়াল বিল্ডিং, পাঁচ তারকা হোটেল, হাসপাতাল, রেসিডেন্সিয়াল বিল্ডিং সহ সকল ধরনের স্থাপনা তৈরিতে কাজ করে যাচ্ছে। সাশ্রয়ী খরচে আধুনিক ডিজাইনের নান্দনিক শৈলির ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরিতে আমরা দৃড়বদ্ধ।
আধুনিকতা ও অভিজ্ঞতার সম্মিলিত প্রচেষ্টাতেই তিলে তিলে গড়ে উঠেছে আজকের এই গার্ডিয়ান ভেঞ্চার লিঃ কোম্পানী। এভাবেই এগিয়
